গ্যারেজ মালিকদের সদস্য নিবন্ধন এখন মোবাইলে
পরিষদের কাগজের সদস্য ফরমের সব তথ্য — গ্যারেজ, মালিকের পরিচয়, ঠিকানা আর গাড়ির হিসাব — এখানে পূরণ করে জমা দিন। অফিস যাচাই করে সদস্য নং দিলে আপনার ছবিসহ সদস্য কার্ড পেয়ে যাবেন।
মোঃ করিম উদ্দিন
মায়ের দোয়া অটো গ্যারেজ
মিরপুর, ঢাকা
সদস্য নং
০০৪২
অনুমোদনের পর কার্ডে আপনার ছবি, নাম, গ্যারেজ ও সদস্য নং থাকবে — মোবাইলে দেখাতে পারবেন, প্রিন্টও করতে পারবেন।
সদস্য হতে তিনটি ধাপ
- ১
মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন
নাম, মোবাইল নম্বর আর একটি পাসওয়ার্ড — এক মিনিটের কাজ।
- ২
সদস্য ফরম পূরণ করুন
কাগজের ফরমের ১ থেকে ১০ নম্বর তথ্য, পাসপোর্ট সাইজের ছবি আর আপনার স্বাক্ষর।
- ৩
অফিসের যাচাই, তারপর সদস্য কার্ড
অফিস তথ্য মিলিয়ে অনুমোদন দিলে সদস্য নং ও সিলসহ কার্ড আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
ফরম পূরণের আগে হাতে রাখুন
- জাতীয় পরিচয়পত্র (NID) — নম্বর লাগবে
- পাসপোর্ট সাইজের ছবি, অথবা মোবাইলে তোলা পরিষ্কার ছবি
- নিজের গাড়ির সংখ্যা — চিকন চাকা ও মোটা চাকা আলাদা
- গ্যারেজে চার্জ হওয়া অন্যের গাড়ির সংখ্যা
- থানা, জেলা এবং ওয়ার্ড / পৌরসভা / ইউনিয়ন
অফিসে কাগজের ফরম আগেই জমা দিয়েছেন? সেই তথ্যও এই খাতায় তোলা হচ্ছে — নতুন করে জমা দেওয়ার আগে অফিসে ফোন করে জেনে নিন।
অ্যান্ড্রয়েড অ্যাপ
একই অ্যাকাউন্ট দিয়ে মোবাইল অ্যাপেও ফরম পূরণ, ছবি তোলা আর সদস্য কার্ড দেখা যাবে।
অ্যাপ ডাউনলোড করুন (APK)রিক্সা চালকদের নিবন্ধন
চালকদের জন্য আলাদা সদস্য ফরম শীঘ্রই চালু হবে। এখন শুধু গ্যারেজ মালিকরা নিবন্ধন করতে পারবেন।